বগুড়ার নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ রাশেদ ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় পুলিশের অভিযানে তার এক সহযোগী পালিয়ে যায়। 

পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নাটোর মহাসড়ক সংলগ্ন নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের প্রবেশদ্বার এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশের একটি ব্রিজের ওপর থেকে ৫০ পিস ইয়াবাসহ তেঘরী পূর্বপাড়ার রাশেদ ইসলামকে গ্রেফতার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রাশেদের সহযোগী তেঘরী পশ্চিমপাড়ার জুয়েল (৩৫) পালিয়ে যায়। এঘটনায় তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192353