পানি কম পান করলে স্ট্রেস এর সময় কর্টিসল বাড়ে
স্বাস্থ্যকথা ডেস্ক : পর্যাপ্ত পানি পান না করলে শুধু তৃষ্ণাই নয়, মানসিক চাপের সময় শরীরের হরমোনগত প্রতিক্রিয়াতেও পরিবর্তন আসতে পারে। নতুন এক গবেষণায় এমনই ইঙ্গিত পাওয়া গেছে। সারাদিনের ব্যস্ততায় অনেকেই পানি পান করার কথা ভুলে যান। তৃষ্ণা না লাগলে পানি পান করার প্রয়োজন নেই—এমন ধারণাও প্রচলিত। কিন্তু শরীরে পানির ঘাটতি হলে এর প্রভাব শুধু মুখ শুকিয়ে যাওয়া বা প্রস্রাবের রং গাঢ় হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। মানসিক চাপের সময় শরীর কীভাবে প্রতিক্রিয়া দেখায়, তার সঙ্গেও পর্যাপ্ত পানি পান করার সম্পর্ক থাকতে পারে।
২০২৫ সালে একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কম পরিমাণে তরল পান করেন এবং যাদের hydration বা শরীরে পানির ভারসাম্য তুলনামূলক কম ছিল, তাদের তীব্র মানসিক চাপের সময় কর্টিসলের প্রতিক্রিয়া বেশি ছিল। ওই গবেষণায় প্রথমে ৬২ জন সুস্থ প্রাপ্তবয়স্ককে স্ক্রিনিং করা হয়। সেখান থেকে ৩২ জনকে গবেষণার জন্য নির্বাচন করা হয়। তাদের মধ্যে ১৬ জন নিয়মিত কম তরল পান করতেন গড়ে প্রতিদিন ১ দশমিক ৩ লিটার। অন্য ১৬ জনের দৈনিক তরল গ্রহণ ছিল গড়ে ৪ দশমিক ৪ লিটার। দুই দলের বয়স, উদ্বেগের মাত্রা, ঘুমের মান ওperceived stress-এর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলনামূলকভাবে কাছাকাছি ছিল। সাত দিন তাদের তরল গ্রহণ পর্যবেক্ষণের পর অংশগ্রহণকারীদের একটি standardised মানসিক চাপের পরীক্ষা Trier Social Stress Test করানো হয়। এর আগে ও পরে লালার নমুনা সংগ্রহ করে কর্টিসলের মাত্রা পরিমাপ করা হয়। পাশাপাশি প্রস্রাবের ঘনত্ব ও রং ব্যবহার করে hydration status ও মূল্যায়ন করা হয়।
উদ্বেগ ও হৃদ্স্পন্দনে পার্থক্য ছিল না, কিন্তু কর্টিসলে ছিলঃ গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো দুই দলের মানুষইstress test-এর সময় প্রায় একই রকম উদ্বেগ অনুভব করেছেন এবং তাঁদের হৃদ্স্পন্দনও একইভাবে বেড়েছে। কিন্তু কর্টিসলের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। কম তরল গ্রহণকারী দলেরstress response এর সময় কর্টিসল বৃদ্ধির মাত্রা ছিল গড়ে ৬ দশমিক ২ nmol/L, যেখানে বেশি তরল গ্রহণকারী দলের ক্ষেত্রে তা ছিল ৪ দশমিক ০ 0 nmol/L। অর্থাৎ গবেষণায় ব্যবহৃত এই নির্দিষ্ট পরিমাপে দুই দলের cortisol reactivity-এর মধ্যে প্রায় ৫৫ শতাংশ পার্থক্য ছিল। গবেষণাটি বলছে, কম তরল গ্রহণ ও অপর্যাপ্ত hydration থাকা ব্যক্তিদের acute stress-এর সময় mgq cortisol response তুলনামূলক বেশি হতে পারে।
দিনে কতটুকু পানি পান করবেনঃ পানি পানের প্রয়োজন সবার জন্য এক নয়। বয়স, শরীরের আকার, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, আবহাওয়া, ঘাম এবং বিভিন্ন স্বাস্থ্যগত অবস্থার ওপর তরলের প্রয়োজন নির্ভর করে।
তাই নির্দিষ্ট একটি সংখ্যাকে সবার জন্য বাধ্যতামূলক নিয়ম হিসেবে না দেখে পর্যাপ্ত hydration বজায় রাখাই মূল কথা। গরম ও আর্দ্র আবহাওয়া কিংবা বেশি শারীরিক পরিশ্রমের সময় তরলের প্রয়োজন আরও বাড়তে পারে। অন্যদিকে, কিডনি, হৃদ্যন্ত্র বা শরীরে পানি ও লবণের ভারসাম্যজনিত কোনো সমস্যা থাকলে নিজের ইচ্ছায় অতিরিক্ত পানি পান করাও ঠিক নয়। এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তরল গ্রহণ করা উচিত।
মানসিক চাপের সময় কর্টিসল বাড়া শরীরের স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। কিন্তু নতুন গবেষণাটি ইঙ্গিত দিচ্ছে, শরীরে পানির ঘাটতি থাকলে এই stress response আরও তীব্র হতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192262