দিনাজপুরের কাহারোলে শ্রী শ্রী কান্তজিউর রাস মেলা শুরু
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : পূজা-অর্চনার মধ্যদিয়ে আজ থেকে মাসব্যাপী শুরু হয়েছে রাস মেলা। দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে ঘিরে ব্যাপক আয়োজন করেছেন মেলা কর্তৃপক্ষ।
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরটি। ইতোমধ্যে মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন।
মেলার শুরু থেকে শেষ হওয়ার দিন পর্যন্ত মন্দির ও মেলাটিকে এক নজর দেখার জন্য বাংলাদেশসহ পার্শ্ববর্তী ভারত এবং বিভিন্ন দেশের পর্যটক ও ভক্তবৃন্দের সমাগম ঘটে এ রাস মেলায়।
এবার এই মেলায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রদর্শনী ও সার্কাস, যাদু এবং মেলাকে আকর্ষণ করে গড়ে তোলার জন্য হরেক রকমের দোকানপাট মন্দির চত্বরে বসানো হয়েছে।
কার্তিক ও অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় প্রতি বছরের মতো এ বছরও পূর্ণিমা রাত্রী ১২ টা ১ মিনিটে রাঁধা-কৃষ্ণের বিগ্রহ রাজ বেধিতে পূজা-অর্চনার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়।
মেলায় রাঁধা-কৃষ্ণের বিগ্রহকে এক নজর দেখা এবং পাপ মোচন করে পূণ্যের আশায় বিভিন্ন স্থান থেকে হাজারও নারী-পুরুষ ও ভক্তবৃন্দের আগমন ঘটেছে মেলা শুরু হওয়ার ২-৩ দিন পূর্বে থেকে।
ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ রাস মেলায় বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192230