বগুড়ার গাবতলীতে মহিলা আ.লীগের নাজমা ও ছাত্রলীগের সভাপতি মিল্টন গ্রেফতার

বগুড়ার গাবতলীতে মহিলা আ.লীগের নাজমা ও ছাত্রলীগের সভাপতি মিল্টন গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত গাবতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইন আজ সোমবার (২৩ নভেম্বর) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত নাজমা আক্তার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী এবং মিলটন হোসাইন সোন্দাবাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সুরাইয়া জেরিন রনির দায়েরকৃত মামলায় ওই দুইজনকে গ্রেফতার করা হয় বলে মডেল থানার ওসি রাকিব হোসেন জানিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192225