ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন, জানালেন রোজিনা

ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন, জানালেন রোজিনা

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা নিয়েছেন তিনি। এবার এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির খবর দিলেন চিত্রনায়িকা রোজিনা। সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন এই অভিনেত্রী। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন রোজিনা।

সেখানে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা সবাই জানেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস থেকেই অসুস্থ, তিনি চিকিৎসা করছেন লন্ডনে। কাঞ্চন আছেন তার মেয়ের বাসায়। আমি দেখতে গিয়েছিলাম।’ অভিনেত্রীর ভাষ্যে, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা একসাথে বসে খাওয়া-দাওয়া করলাম। অতি শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192210