নাটোরের লালপুরে দেড়কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কালাম হোসেন ওরফে টিটু(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ সোমবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বরমহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিটু ওই গ্রামের মো, আব্দুল জলিলের ছেলে।
লালপুর থানার(ওসি) শফিকুল ইসলাম জানান, গোপান সংবাদের ভিত্তিতে বরমহাটি গ্রামে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানে বরমহাটি গ্রামের একটি খেজুর বাগানের মধ্যে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ টিটুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192184