ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক।
ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ‘ট্রাস্ট মানি’ (Trust Money) অ্যাপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ই-কেওয়াইসি (e-KYC) ভিত্তিক ‘সহজতর অ্যাকাউন্ট ওপেনিং’ সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অংশীজনরাও উপস্থিত ছিলেন।
এই নতুন সুবিধার মাধ্যমে গ্রাহকরা এখন কোনো শাখায় না গিয়েই ঘরে বসে নিজেদের স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ও তাৎক্ষণিকভাবে ট্রাস্ট ব্যাংকে দ্রুত ও সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কেবল একটি নতুন সেবা চালুই নয়, বরং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সারাদেশে আরও সহজ, দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ট্রাস্ট ব্যাংকের নিরন্তর অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192170