ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে রাশিয়ার একের পর এক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও অনেকে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) কিয়েভ অঞ্চলের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়। এর মধ্যে রাজধানী থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরের ডিমের শহরে পাঁচতলা একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও ১১ জন আটকে থাকতে পারেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানা গেছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তাকাচেঙ্কো। এর আগে, সেখান থেকে ৭৯ বছর বয়সী এক নারী ও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

তবে, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

নিখোঁজ ব্যক্তিদের খোঁজে ধ্বংসস্তূপের প্রতিটি অংশে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ।

এদিকে, কিয়েভের দক্ষিণে ভিশনেভ শহরে একটি সুপারমার্কেটে রুশ হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এছাড়া, কাছের বিলায়া তসেরকভা শহরে একটি বাড়িতে হামলায় একজন নিহত হন। এতে বাড়িটিতে আগুন ধরে যায়।


সূত্র: আল-জাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192141