সৌদি আরবের তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী বলেছে, তারা সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের তীরবর্তী রাবিগ তেল শোধনাগারে হামলা চালিয়েছে। গতকাল রোববার এ হামলা চালানো হয়। হুতিদের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র তেল শোধনাগারটিতে সরাসরি আঘাত হেনেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। সৌদি আরবও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধের মধ্যেই গত জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে নতুন করে হুতিদের সংঘাত শুরু হয়। রাবিগ শহরে সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে বিশাল তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কেন্দ্র ‘পেট্রো রাবিগ’। জেদ্দা শহর থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই পরিশোধনাগার থেকে গভীর সমুদ্রবন্দর ব্যবহার করে তেল রপ্তানি করা যায়।
সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন, দক্ষিণের জাজান অঞ্চলের বিভিন্ন শোধনাগার, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা শোধনাগারসহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দাবি করে আসছে হুতিরা। যদিও সৌদি কর্তৃপক্ষ কোনো শোধনাগারেই হামলার খবর স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানে আগ্রাসন শুরু করে। এই যুদ্ধের মধ্যেই গত জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে নতুন করে হুতিদের সংঘাত শুরু হয়।
হুতিরা ইতিমধ্যে ইয়েমেন সরকারের কাছ থেকে বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে। পাশাপাশি তারা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। অন্যদিকে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে সৌদি আরব। সূত্র : আল জাজিরা
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192115