দিনাজপুরের ফুুলবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাইদুল ইসলাম(৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রোববার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় পৌর শহরের তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপাল রায় গ্রামের ইসাহাক আলীর ছেলে।
তিনি এসিআই ফার্মাসিটিক্যাল কোম্পানির ফিল্ড মার্কেটিং অফিসার হিসেবে নওগা জেলার ধামুরহাট হাট উপজেলায় চাকরি করতেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192066