বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় যুবলীগ নেতা শাহাদত হোসেন গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগ নেতা শাহাদত হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও জয়নগর হাটখোলা পাড়ার মৃত আবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের জয়নগর হাটখোলা পাড়ার নিজ বাড়ি থেকে শাহাদতকে গ্রেফতার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, গ্রেফতারকৃত শাহাদতকে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।দ
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192057