খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
খুলনায় অভিযান চালিয়ে একটি কাটা রাইফেল, দুটি বন্দুকের কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ কামরান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার ইঞ্জিনিয়ার গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কামরান ওই এলাকার বাসিন্দা মো. কামলা শেখের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার কামরান একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বানিয়াখামার এলাকার ইঞ্জিনিয়ার গলিতে অভিযান চালিয়ে কামরানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কাটা রাইফেল ও দুটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়েছে।