অস্বাভাবিক ধোঁয়ায় বিপর্যস্ত মালদ্বীপ, বিভিন্ন শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

অস্বাভাবিক ধোঁয়ায় বিপর্যস্ত মালদ্বীপ, বিভিন্ন শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘন ধোঁয়াশার কারণে রাজধানী মালেসহ দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উত্তর ও মধ্য মালদ্বীপের একাধিক এলাকায় বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে বায়ুমান সূচক ১৫৯ থেকে ১৬৫-এর মধ্যে অবস্থান করছে। এই মাত্রার বায়ুদূষণ স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত।কূটনীতি শিখুন

রাজধানী মালেতে বায়ুমান সূচক ছিল ১৫৯। তবে দিনের অগ্রগতির সঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়ে সতর্কতার মাত্রা কমলা পর্যায়ে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টে আক্রান্তদের স্বাস্থ্যঝুঁকি বেশি।

অন্যদিকে, হুলহুমালে ও আদ্দু সিটিতে বায়ুমান সূচক যথাক্রমে ৭১ ও ৭০ রেকর্ড করা হয়েছে। এসব এলাকায় বাতাসের মান তুলনামূলক ভালো থাকলেও ধোঁয়াশার প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার মালদ্বীপ আবহাওয়া পরিষেবা জানায়, ধোঁয়াশার কারণে দেশজুড়ে বায়ুর মানের অবনতি হয়েছে। একই সঙ্গে স্বাভাবিক দৃষ্টিসীমা কমে যাওয়ায় দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে সমস্যা হচ্ছে।

আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পরবর্তী তিন দিনে উত্তর ও মধ্যাঞ্চলের দ্বীপপুঞ্জগুলোতে ধোঁয়াশার ঘনত্ব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দীর্ঘ সময় বাইরে অবস্থানকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192021