মেসি হাতে আরেকটি গোল্ডেন বুট পুরস্কার

মেসি হাতে আরেকটি গোল্ডেন বুট পুরস্কার

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে টানা দ্বিতীয় মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কার হিসেবে গোল্ডেন বুট পেলেন মেসি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের আগে এক মিনিটের ছোট্ট অনুষ্ঠানে ক্লাবের সহমালিক জর্জ মাস আর্জেন্টাইন ফরোয়ার্ডের হাতে তুলে দিলেন এই পুরস্কার। 

এমএলএস কাপ প্লে অফের আগে প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতার ইতিহাসে টানা দ্বিতীয় মৌসুমে শীর্ষ গোলদাতার পুরস্কার জিতলেন মেসি। রেগুলার সিজনের ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন মায়ামি অধিনায়ক। এফসি ডালাস স্ট্রাইকার পিটার মুসা (২২) ও ন্যাশভিলে স্ট্রাইকার স্যাম সুরিজকে (২১) পেছনে ফেলে বিজয়ী হন তিনি। কেবল গোলই নয়, ১৭টি অ্যাসিস্টও করেছেন মেসি। সব মিলিয়ে ৪৩ গোলে অবদান রেখেছেন তিনি, যা এই মৌসুমে যে কারও চেয়ে বেশি। গড়ে ম্যাচ প্রতি ০.৮৪ গোল করেও তিনি সবার শীর্ষে। মেজর লিগ সকার ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একবারের বেশি গোল্ডেন বুট জিতলেন মেসি।

২০২৫ সালে আরও অসাধারণ ফর্মে ছিলেন মেসি। ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট, সব মিলিয়ে ৪৮ গোলে অবদান রেখে  প্রথমবার গোল্ডেন বুট জেতেন তিনি। ওই বছর টানা দ্বিতীয়বারের মতো এমএলএস এমভিপি অ্যাওয়ার্ডও জিতেছেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। টানা তৃতীয় বছরের মতো এই পুরস্কারের দৌড়ে মনোনীত হয়েছেন। এটি জিতলে প্রতিযোগিতার ব্যক্তিগত পুরস্কার জয়ের ইতিহাসে আরেকটি রেকর্ড গড়বেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191996