প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপি প্রতিনিধি দল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আগামী ২৩ নভেম্বর সাক্ষাৎ করবে প্রতিনিধি দলটি।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191962