জয়পুরহাট-১ নির্বাচনী এলাকায় গ্রামীণ সড়ক নির্মাণে ২৩৬ কোটি টাকার বরাদ্দ
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) নির্বাচনী এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ১৯৯টি সড়কের জন্য মোট ২৩৬ কোটি ১ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান এ তথ্য জানিয়েছেন।
পাঁচবিবি উপজেলায় ৮৫টি গ্রামীণ সড়কের জন্য ১২০ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব সড়কের মোট দৈর্ঘ্য ২০৯.৪১ কিলোমিটার এবং প্রস্থ ৮৪.৩৫ কিলোমিটার।
জয়পুরহাট সদর উপজেলায় ১১৪টি গ্রামীণ সড়কের জন্য ১১৫ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব সড়কের মোট দৈর্ঘ্য ২১০.৯৯ কিলোমিটার এবং প্রস্থ ৮৫.৬২ কিলোমিটার।
জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের উন্নয়নে এসব প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জেলা পরিষদের প্রশানসক ও বিএনপি নেতা মো মাসুদ রানা প্রধান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191937