বগুড়া প্রেসক্লাবের বার্ষিক স্মরণিকায় লেখা আহ্বান

বগুড়া প্রেসক্লাবের বার্ষিক স্মরণিকায় লেখা আহ্বান

ঐতিহ্যবাহী বগুড়া প্রেস ক্লাবের বার্ষিক স্মরণিকা-২০২৬ ‘সাংবাদিক’ এর জন্য লেখা আহ্বান করা হয়েছে। আপনার লেখা ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে [email protected] এ পাঠিয়ে দিন অথবা প্রিন্ট কপি প্রেস ক্লাব কার্যালয়ে অফিস চলাকালীন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো।

লেখার সাথে লেখকের পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও সংক্ষিপ্ত লেখক পরিচিতি ও মোবাইল নম্বর জমা দিতে হবে। স্মরণিকায় লেখার সাথে ছবি লেখক পরিচিতি ও মোবাইল নাম্বার ছাপানো হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি কোন লেখা গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনে যোগাযোগ করুন, শেখ শাহেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, বগুড়া প্রেস ক্লাব বগুড়া। মোবাইল : ০১৯২৪৮১৪৯৩৮।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191932