চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকদ্রব্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকদ্রব্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও সদর উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৩৮ বোতল ভারতীয় নেশার সিরাপ ও ৩৫ কেজি বিড়ির মসলা জব্দ করেছে বিজিবি। তবে  ১ লাখ ৬৬ হাজার ৭শ’ টাকার এসব চোরাচালান মালামাল জব্দের ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিজিবি জানায়, গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোমস্তাপুরের রামেশ্বর মাঠ নামক স্থানে অভিযান চালায় বিভিষন বিওপির একটি দল। সীমান্ত মেইন পিলার থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে চালানো অভিযানে ১৫৩ বোতল ফেয়ারড্রিল ও ১৮৫ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়।

নওগাঁ ব্যাটালিনের(১৬বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, মাদক সিরাপের জব্দমূল্য ১ লাখ ৩৫ হাজার ২শ’ টাকা। ওইসব সিরাপ গোমস্তাপুর থানায় জমা করা হবে। এর আগে, গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জহুরপুর বিওপির একটি টহলদল গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানে প্রায় ৩১ হাজার ৫শ’ টাকা বাজারমূল্যের ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ হয়। গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাকিব আহমেদ বলেন, জব্দকৃত বিড়ির মসলা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীণ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191903