বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটনো হয়েছে। তবে এ ঘটনায় ব্যাংকের কোনো ক্ষতি হয়নি বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে।
জানা গেছে, রাতের উল্লেখিত সময়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ব্যাংকের সাইনবোর্ডসহ মূল ফটককে লক্ষ্য করে পরপর ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় সেখানে আগুন ধরে গেলে ব্যাংকের দায়িত্বরত নাইট গার্ড তাৎক্ষণিভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমার বিস্ফোরিত কিছু উপকরণ উদ্ধার করেন। তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191861