রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীতে মোঃ মিজানুর রহমান (৫১) নামে সাবেক এক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর থানার চর লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান চরলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার ১৪ জুন ২০২৬ তারিখের একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191813