পাবনার সুজানগরে বখাটেদের দৌরাত্ব বৃদ্ধি

পাবনার সুজানগরে বখাটেদের দৌরাত্ব বৃদ্ধি

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় বখাটেদের আড্ডা ও দৌরাত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে অভিভাবকদের মাঝে হতাশা দেখা দিয়েছে। জানা যায়, এক শ্রেণির সঙ্গবদ্ধ বখাটের দল এলাকার ছাত্রীরা স্থানীয় স্কুল-কলেজে যাওয়ার সময় এবং স্কুল-কলেজ ছুটি হওয়ার সময় ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে অবস্থান নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করছে।

অনেক সময় এ নিয়ে বখাটেদের সাথে ভুক্তভোগী ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ঝগড়া বিবাদও হয়। স্থানীয় অভিভাবক হাসান আলী বলেন, এলাকার ছাত্রীরা যখন স্থানীয় স্কুল-কলেজে যায় এবং ক্লাস শেষে বাড়ি ফেরে তখন বখাটের দল তাদের পিছু নিয়ে কটুক্তি করার পাশাপাশি নানাভাবে উত্ত্যক্ত করে।

অনেক সময় ছাত্রীরা এ বিষয়ে প্রতিবাদ করলে বখাটেরা তাদের দেখে নেবে বলেও হুমকি দেয়। দএ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, বখাটেদের উপদ্রব বন্ধে মাঝে মধ্যেই স্থানীয় স্কুল-কলেজ এলাকায় পুলিশি অভিযান পরিচালিত হচ্ছে। প্রয়োজনে বখাটের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191809