বগুড়ার কাহালুতে কীটনাশক ট্যাবলেট খেয়ে এক নারীর আত্মহত্যা
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলায় জমিতে ব্যবহারের জন্য রাখা বিষাক্ত কীটনাশক ট্যাবলেট খেয়ে মোছা: কুলসুম (২৮) নামে এক নারী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুলসুম ওই গ্রামের দুলালের স্ত্রী।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে কুলসুম বিষাক্ত কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তিনি মারা যান। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। কাহালু থানার এসআই লেবু মিয়া কুলসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191808