বগুড়ার শেরপুরে গাঁজা সহ মাদককারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে গাঁজা সহ মাদককারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ১শ’ গ্রাম গাঁজাসহ জয় মোহন্ত (২০) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পৌরসভার উত্তর সাহাপাড়ার তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে উত্তর সাহাপাড়া গ্রামের মিঠু মোহন্তের ছেলে জয় মোহন্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর সাহাপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে নিখিলের মুদি দোকানের সামনে থেকে জয় মোহন্তকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকরামুল হোসাইন বলেন, গ্রেফতারকৃত জয় মহন্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191780