বগুড়ায় ছাত্রদলের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘তারেক রহমান ও বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বপ্ন’।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় এবং সদস্য সচিব রাকিবুল আল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, আরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুবায়ের হাসান, আব্দুল্লাহ আল নোমান সাব্বির, অনিক আহমেদ, রিয়াজ আহমেদ, মাসুদ রানা, আব্দুল মোহাইমেন, রাকিব হোসেন, আশফাকুর রহমান অভি, আবু জোবায়ের, মাজেদুল ইসলাম মারুফ, রোহান, শাকিল, আবু জিহাদ, পারভেজ, রকি, মিজান, মামুন, রবিউল, রানা, ফয়সাল, জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মের মেধা, শিক্ষা, নেতৃত্বগুণ ও দেশ গঠনে তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। খবর বিজ্ঞপ্তির।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191686