এমটিবি-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় মেধাবী ছাত্রীদের মাঝে এমটিবি ফাউন্ডেশনের ‘স্বপ্নসারথি’ সাইকেল বিতরণ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন তাদের ‘স্বপ্ন সারথি’ কর্মসূচির আওতায় বগুড়া অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করেছে। “স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়”-এই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যাতায়াতের ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাগ্রহণ সহজতর করা।
এই উদ্যোগের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) ৩, ৪, ৫ এবং ১০ অর্জনে সহায়তা করার সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সাইকেল বিতরণ অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সামিয়া চৌধুরী এবং এমটিবি বগুড়া শাখার ব্যবস্থাপক, কুদরত-ই-খোদা মোঃ সামিউল করিম উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191680