সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক এলসি'র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা ১৮ নভেম্বর ২০২৬, বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইআইআইএল এর চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ। ইআইআইএল-এর পরিচালক আবেদুর রহমান সিকদার ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুরুল আলম সভায় উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভার আগে ইআইআইএল-এর ৮০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। -প্রেস বিজ্ঞপ্তি
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191658