বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

শহর প্রতিনিধি : সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বনানী গোল চত্বর হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে ও  সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। 

সমাবেশে প্রধান অতিথি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন-শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, রাফি, জাকিরুল, রাজু, আবু হাসান, সবুজ, নাঈম, জোবায়ের সুলতান, পারভেজ, সাগর,  রাহি হাসান,  ফারহান, তামিম, সচিব ফারহানসহ বিভিন্ন বিভাগের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191625