বগুড়া বিশ্ববিদ্যালয়ে ১০ বিভাগে শিক্ষাকার্যক্রম পরিচালনার অনুমোদন

বগুড়া বিশ্ববিদ্যালয়ে ১০ বিভাগে শিক্ষাকার্যক্রম পরিচালনার অনুমোদন

বগুড়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ১০টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়টির ছয়টি অনুষদের অধীনে এসব বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

ইউজিসি’র ৮ নভেম্বর ২০২৬ তারিখের চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়। অনুমোদিত বিভাগগুলোর মধ্যে প্রকৌশল অনুষদের চারটি বিভাগ রয়েছে। এগুলো হলো-কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিকস। 

এছাড়া কলা অনুষদের অধীনে-ইংরেজি, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ফিনটেক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, কৃষিবিজ্ঞান অনুষদের-কৃষি, চিকিৎসা অনুষদের-নার্সিং ও মিডওয়াইফারি এবং প্রাণিবিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের-ভেটেরিনারি মেডিসিন বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

তবে প্রাথমিকভাবে তিনটি বিভাগ নিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে কোন তিনটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191621