নতুন কাপড় গায়ে জড়িয়ে যে দোয়া পাঠ করা সুন্নাহ
কাউকে নতুন পোশাকে দেখলে এ দোয়াটি পড়ুন:
تُبْلِي وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى
উচ্চারণ: তুবলী ওয়া ইয়ুখলিফুল্লা-হু তা‘আলা।
অর্থ: পোশাকটি তোমার গায়ে পুরনো হোক আর আল্লাহ তাআলা এর পরিবর্তে তোমাকে আবার নতুন পোশাক দান করুন।
সূত্র: আবু নাদরাহ (রহ.) বলেন, নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাহাবিদের কেউ নতুন কাপড় পরলে তাকে বলা হতো, ‘তুবলী ওয়া ইয়ুখলিফুল্লা-হু তা‘আলা’ অর্থাৎ এ কাপড় যেন তোমার দ্বারা পুরাতন হয় এবং মহান আল্লাহ যেন এর পরে তোমাকে আরো কাপড় পরান। (সুনানে আবু দাউদ: ৪০২০)
২. কাউকে নতুন পোশাকে দেখলে এ দোয়াটিও পড়তে পারেন:
اِلْبَسْ جَدِيداً وَعِشْ حَمِيداً وَمُتْ شَهِيداً
উচ্চারণ: ইলবাস জাদীদান, ওয়া ইশ হামীদান, ওয়া মুত শাহীদান।
অর্থ: নতুন পোশাক পরিধান করো, উত্তম জীবন যাপন করো এবং শহীদী মৃত্যু বরণ করো।
সূত্র: ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওমরের (রা.) পরনে একটি সাদা জামা দেখতে পেয়ে বললেন, তোমার এই পোশাকটি ধোয়া না নতুন? তিনি বলেন, না, বরং ধৌত করা। নবীজি (সা.) বললেন, ‘ইলবাস জাদীদান, ওয়া ‘ইশ হামীদান, ওয়া মুত শাহীদান’ অর্থাৎ নতুন পোশাক পরিধান করো, উত্তম জীবন যাপন করো এবং শহিদী মৃত্যু বরণ করো। (সুনান ইবন মাজাহ: ৩৫৫৮)
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191590