বগুড়ার দুপচাঁচিয়া ডি এস কেজি মাদ্রাসায় কোরআন ছবক ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা ডি এস কেজি মাদ্রাসায় চতুর্থ শ্রেণির পবিত্র কোরআন ছবক, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও মরহুম অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে মাদ্রাসা মাঠে অধ্যক্ষ মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেত, ম্যানেজিং কমিটির সদস্য জান্নাতুল ফেরদৌস, তারাজুন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ আলী প্রামানিক, মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি জোবায়ের হোসেন, দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার দাস, শিক্ষার্থীদের মধ্যে আমির হামজা, ফাহমিদা হাসান স্নিহা, আরিফা রহমান প্রমুখ। পরে চতুর্থ শ্রেণির ৮৩জন শিক্ষার্থীর পবিত্র কোরআনের ছবক, পঞ্চম শ্রেনির ৬২জন শিক্ষার্থীদের বিদায় প্রদান সহ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191585