ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন

ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন

ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামের এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে।

আজ বুধবার(১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই হত্যায় অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191487