নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বারিধারা ফায়ার স্টেশন থেকে ২টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও ২টিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রান্নার সময় চুলার থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। সব টিনশেডের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘর থেকে কোনো মালামালই উদ্ধার করতে পারেননি তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191468