কোস্টারিকাকে গোলবন্যায় ভাসাল মেসিহীন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : উরুগুয়ের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির অনুপস্থিতিতে পাওয়া জয়ে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। দলের বড় জয়ে জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। আলো ছড়িয়েছেন তরুণ নিকো পাজও।

বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। অষ্টম মিনিটে নিকো পাজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ।

এরপর ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন পাজ। মাঝমাঠ থেকে বল নিয়ে কোস্টারিকার একাধিক খেলোয়াড়কে কাটিয়ে পেনাল্টি এলাকার ভেতরে ঢুকে দারুণ এক শটে গোল করেন তিনি। তার অসাধারণ ড্রিবলিং ও নিখুঁত ফিনিশিংয়ে ফুটে ওঠে লিওনেল মেসির খেলার ছাপ। গোলরক্ষক পাত্রিক সেকেইরার কিছুই করার ছিল না।

বিরতির আগে ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলভারেজ। তার জোরালো শটে ব্যবধান দাঁড়ায় ৪-০। প্রথমার্ধেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে নিকো পাজকে তুলে নিয়ে ১৯ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে মাঠে নামান কোচ স্কালোনি। মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যে গোল করে কোচের আস্থার প্রতিদান দেন এই তরুণ ফরোয়ার্ড। তাতে ব্যবধান বেড়ে হয় ৫-০।

ম্যাচের ৭৮ মিনিটে লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তার আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ গোলটি করেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে ৭-০ ব্যবধান নিশ্চিত করেন মাস্তান্তুয়োনো।

এই জয়ে আর্জেন্টিনা শুধু বড় ব্যবধানের জয়ই পায়নি, তরুণ ফুটবলারদের সামর্থ্যেরও প্রমাণ দিয়েছে। নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর পারফরম্যান্সে মেসি-পরবর্তী সময়ে দলটির নতুন প্রজন্ম নিয়ে আশার বার্তা মিলেছে।

এর আগে উরুগুয়ের কাছে হারের দিনই ব্রাজিলও জাপানের কাছে পরাজিত হয়েছিল। তবে পরের ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। এবার একই ব্যবধানে কোস্টারিকাকে হারিয়ে জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনাও।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। অষ্টম মিনিটে নিকো পাজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ।

এরপর ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন পাজ। মাঝমাঠ থেকে বল নিয়ে কোস্টারিকার একাধিক খেলোয়াড়কে কাটিয়ে পেনাল্টি এলাকার ভেতরে ঢুকে দারুণ এক শটে গোল করেন তিনি। তার অসাধারণ ড্রিবলিং ও নিখুঁত ফিনিশিংয়ে ফুটে ওঠে লিওনেল মেসির খেলার ছাপ। গোলরক্ষক পাত্রিক সেকেইরার কিছুই করার ছিল না।

বিরতির আগে ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলভারেজ। তার জোরালো শটে ব্যবধান দাঁড়ায় ৪-০। প্রথমার্ধেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে নিকো পাজকে তুলে নিয়ে ১৯ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে মাঠে নামান কোচ স্কালোনি। মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যে গোল করে কোচের আস্থার প্রতিদান দেন এই তরুণ ফরোয়ার্ড। তাতে ব্যবধান বেড়ে হয় ৫-০।

ম্যাচের ৭৮ মিনিটে লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তার আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ গোলটি করেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে ৭-০ ব্যবধান নিশ্চিত করেন মাস্তান্তুয়োনো।

এই জয়ে আর্জেন্টিনা শুধু বড় ব্যবধানের জয়ই পায়নি, তরুণ ফুটবলারদের সামর্থ্যেরও প্রমাণ দিয়েছে। নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর পারফরম্যান্সে মেসি-পরবর্তী সময়ে দলটির নতুন প্রজন্ম নিয়ে আশার বার্তা মিলেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191452