কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ১

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বেগমগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর বালাডোবা এলাকায় অভিযান চালায়। এসময় গ্রেফতার বাহাদুর রবিদাসের বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল ‘অফিসার্স চয়েসথ ব্র্যান্ডের’ বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191281