বগুড়ার কাহালুতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো: শিমুল হাসান ওরফে সাগরকে(২৮)নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে কাহালু থানা পুলিশ উপজেলার পানদিঘী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে।
এ ঘটনায় কাহালু থানার এসআই মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর আজ সোমবার (১৬ নভেম্বর) তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191279