স্ত্রীর জন্মদিনে ইমরান

স্ত্রীর জন্মদিনে ইমরান

অভি মঈনুদ্দীন : ২০২৩ সালের ২৪ মে মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। ২০২৫ সালের ১ ডিসেম্বর এক কন্যা সন্তানের পিতা হন ইমরান। মা, স্ত্রী ও কন্যাকে নিয়ে ইমরান মাহমুদুলের সুখের জীন। এদিকে গতকাল ছিলো ইমরানের স্ত্রী জেরিনের জন্মদিন।

জন্মদিন উপলক্ষ্যে নিজের ফেসবুকে ইমরান লিখেন,‘ শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আর তোমার কাছ থেকেই পাওয়া আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার আমাদের ছোট্ট রাজকন্যা ইনায়া। আমাকে বাবা হওয়ার এই অসাধারণ অনুভূতি উপহার দেওয়ার জন্য তোমাকে কতটা ধন্যবাদ দেব, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ তোমাকে সবসময় সুস্থ, সুন্দর ও হাসিখুশি রাখুন। আমাদের ছোট্ট পরিবারটা এভাবেই ভালোবাসায় ভরে থাকুক সারাজীবন। 

এদিকে ইমরান কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে টানা ১৭/১৮টি স্টেজ শো শেষে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি দেশেই নানান কাজে ব্যস্ত হয়ে উঠেছেন।

এরইমধ্যে দুদিন আগে প্রকাশিত হয়েছে তার কন্ঠে নতুন গান ‘সখী মন বুঝলা না’। গানটি লিখেছেন ও সুর করেছেন গুঞ্জন চৌধুরী। গানটিতে তার সঙ্গে মডেল হিসেবে আছেন রুবাইয়া এশা, এটা এশার প্রথম মিউজিক ভিডিও। গানটির জন্য দারুণ সাড়া পাচ্ছেন ইমরান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191263