ইস্ট-ওয়েস্ট সীড বাংলাদেশের ‘ফার্মার্স ক্রপ কার্নিভাল ২০২৬’- এ সবজি ফসলের বহুমুখী প্রযুক্তি প্রদর্শন
১৮টি সবজি ফসলের ৬০টি জাত প্রদর্শনের মাধ্যমে উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং বাংলাদেশের কৃষকদের সম্ভাবনাকে উদ্যাপন করতে এই কার্নিভালে প্রায় ৩১০ জন অংশগ্রহণকারী একত্রিত হন।
ইস্ট-ওয়েস্ট সীড বাংলাদেশ ‘ফার্মার্স ক্রপ কার্নিভাল ২০২৬’-এর আয়োজন করেছে, যেখানে কৃষক, গবেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষার্থী, পরিবেশক, বিক্রেতা, শিল্প অংশীদার, উন্নয়ন সংস্থা এবং ইস্ট-ওয়েস্ট সীড - এর কর্মীবৃন্দসহ মোট ৩১০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
এই ক্রপ কার্নিভালে ১৮টি সবজি ফসলের ৬০টি জাত প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের উন্নত জাতগুলো সম্পর্কে জানার, কৃষি অভিজ্ঞতা বিনিময় করার এবং উদ্ভাবন ও ব্যবহারিক জ্ঞান কীভাবে কৃষকদের জমির সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগাতে সাহায্য করতে পারে তা দেখার সুযোগ করে দেয়। অনুষ্ঠানটি এমন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করেছিল, যেখানে কৃষকরা কৃষি বিশেষজ্ঞদের সাথে সরাসরি কথা বলতে, প্রশ্ন করতে, তাদের চ্যালেঞ্জগুলো তুলে ধরতে এবং একে অপরের কাছ থেকে শিখতে পেরেছেন।
ইস্ট-ওয়েস্ট সীড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে সাইমন ডি হুপ এবং বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
কার্নিভালের তাৎপর্য তুলে ধরে মোস্তফা কামাল বলেন, “যতবারই আমরা কৃষকদের সাথে সাক্ষাৎ করি, ততবারই আমরা নতুন কিছু শিখি। তাঁদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং আশা-আকাঙ্ক্ষা আমাদের মনে করিয়ে দেয় কেন আমরা এই কাজ করছি। আমাদের কাছে এই ক্রপ কার্নিভাল কেবল ৬০টি জাত প্রদর্শনের চেয়েও অনেক বেশি কিছু। এটি উদ্ভাবনকে কৃষকদের আরও কাছাকাছি নিয়ে আসে, এমন জ্ঞান বিনিময় করে যা তাঁরা নিজেদের মাঠে কাজে লাগাতে পারেন এবং নতুন কী কী সম্ভাবনা রয়েছে তা দেখতে সাহায্য করে। যখন একজন কৃষক নতুন কিছু চেষ্টা করার আত্মবিশ্বাস পান এবং আরও ভালো ফলন অর্জন করেন, তখনই আমাদের কাজ প্রকৃত অর্থে সার্থক হয়।”
কার্নিভালের মূল বার্তাটি ছিল অত্যন্ত সহজ: ভালো বীজ পরিবর্তন আনতে পারে, কিন্তু সঠিক জ্ঞান ও উত্তম কৃষি চর্চা কৃষকদের সেই বীজের সর্বোচ্চ সুফল পেতে সহায়তা করে। ফসল প্রদর্শনী এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন সবজির জাতের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছেন এবং এমন সব কৃষি পদ্ধতি অন্বেষণ করেছেন যা তাঁদের নিজ নিজ জমিতে আরও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
এই ক্রপ কার্নিভাল কৃষি গবেষণার সাথে প্রাত্যহিক চাষাবাদের বাস্তবতার সেতুবন্ধন তৈরির গুরুত্বকেও জোরালোভাবে তুলে ধরেছে—যেখানে বিজ্ঞানী, শিক্ষার্থী, কৃষি খাতের প্রতিনিধি এবং কৃষকদের একই মঞ্চে একত্রিত করা হয়েছে।
কৃষকদের জন্য সরাসরি মাঠে ফসল দেখা এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলার এই সুযোগটি ছিল বিশেষভাবে মূল্যবান।
অংশগ্রহণকারী এক কৃষক বলেন, “আমাদের মতো কৃষকদের জন্য কেবল শোনার চেয়ে মাঠে বিভিন্ন ফসল বেড়ে উঠতে দেখা অনেক বেশি উপকারী। আমরা প্রশ্ন করতে পারছি, সবজি চাষের নতুন পদ্ধতি শিখতে পারছি এবং আমাদের জমির জন্য কোন জাতগুলো সবচেয়ে উপযুক্ত হবে তা বুঝতে পারছি। পাশাপাশি অন্যান্য কৃষকদের সাথে দেখা করার ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও পাচ্ছি। আমি এখানে দরকারি কিছু শেখার আশা নিয়ে এসেছিলাম, এবং এখন নতুন নতুন ধারণা নিয়ে বাড়ি ফিরছি যা আমি আমার নিজের জমিতে প্রয়োগ করতে চাই।”
বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় এবং শিল্প সংস্থাগুলোর বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে কার্নিভালটি আরও সমৃদ্ধ হয়। তাঁদের মধ্যে ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম আমিনুল ইসলাম; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ড. মো. শরফ উদ্দিন; এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের অধ্যাপক ড. রমিজ উদ্দিন।
শিল্প ও উন্নয়ন খাতের প্রতিনিধিদের মধ্যে সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশনের (এসএএফ) জনাব মো. ফরহাদ জামিল উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে ইস্ট-ওয়েস্ট সিড নলেজ ট্রান্সফারের (কেটি) প্রতিনিধিবৃন্দ, ক্রিস মুলার (জিএম ক্রপ - এলিয়াম, ঢেঁড়স এবং অন্যান্য) এবং বৃহত্তর ইস্ট-ওয়েস্ট সীড পরিবারের সদস্যদের স্বাগত জানানো হয়।
ইস্ট-ওয়েস্ট সীড বাংলাদেশের জন্য, ফার্মার্স ক্রপ কার্নিভাল সেই বিশ্বাসেরই প্রতিফলন যা কৃষকদের সাথে তাদের কাজের মূল ভিত্তি: উদ্ভাবন তখনই প্রকৃত অর্থবহ হয়ে ওঠে যখন তা মাঠ পর্যায়ে পৌঁছায় এবং মানুষকে সমৃদ্ধ হতে সাহায্য করে। কৃষকরা যখন তাঁদের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটাতে পারেন, তখন এর সুফল কেবল মাঠের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে না—তা ছড়িয়ে পড়ে তাঁদের পরিবার, সমাজ এবং আগামী প্রজন্মের মাঝে।
ইস্ট-ওয়েস্ট সীড সম্পর্কে: ইস্ট-ওয়েস্ট সীড গ্রীষ্মমণ্ডলীয় সবজি বীজের বাজারে একটি বিশ্বমানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যার উচ্চমানের সবজি বীজ উদ্ভাবন, উৎপাদন এবং সরবরাহে সাড়ে চার দশকের অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সালের বিশ্ব খাদ্য পুরস্কার (World Food Prize) বিজয়ী ড. সাইমন গ্রুট প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বিশ্বের ক্ষুদ্র কৃষকদের কাছে মানসম্মত বীজ পৌঁছে দেওয়ার অঙ্গীকার ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের ‘গ্লোবাল অ্যাক্সেস টু সীড ইনডেক্স’-এ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম স্থান অর্জন করে। ২০২৬ সালে, ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজকল্যাণমূলক অবদানের জন্য ইস্ট-ওয়েস্ট সীড ফরচুনের (Fortune) ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ তালিকায় স্থান করে নিয়েছে। থাইল্যান্ডের ননথাবুরিতে প্রধান কার্যালয় অবস্থিত ইস্ট-ওয়েস্ট সীডে প্রায় ৩,৫০০ জন কর্মী কাজ করছেন এবং এটি ৭টি দেশে ১৭টি গবেষণা ও উন্নয়ন (R&D) কেন্দ্র পরিচালনা করছে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ৬০টিরও বেশি দেশে বীজ রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী প্রায় ২ কোটি ৩০ লাখ ক্ষুদ্র কৃষককে সহায়তা প্রদান করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191260