তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাবিতে ৬২টি বৃক্ষরোপণ করবে ছাত্রদল

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাবিতে ৬২টি বৃক্ষরোপণ করবে ছাত্রদল

ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আগামী শুক্রবার (২০ নভেম্বর) এ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। জন্মদিন উপলক্ষ্যে ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের ৬২তম জন্মদিনকে কেন্দ্র করে ক্যাম্পাসে প্রতীকীভাবে ৬২টি বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191190