এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

রংপুর জেলা প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় রংপুর মহানগরীর ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে রংপুর গ্রুপের সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রংপুর সিটি করপোরেশন (রসিক)।

রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রসিকের প্রশাসক এড. মাহফুজ উন-নবী চৌধুরী।

সম্মানিত অতিথি ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, রসিকের প্রধান নির্বাহী অফিসার  (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. নিখেলেন্দ্র গুহ রায়, রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার ও অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিফতাহুল জান্নাত।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191162