সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে

সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে

গোপালগঞ্জের জেলা প্রশাসক ( ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191142