স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে দুটো ব্লকে হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) পরানো এবং একটিতে বেলুনিং করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল চারটার সময় রাজধানীর কন্টিনেন্টাল হসপিটালে তার এ চিকিৎসা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান।
ডা. রাব্বী জানান, গতকাল এনজিওগ্রামের পর মন্ত্রীর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে দুটো ব্লকে রিং পরানো এবং একটিতে বেলুনিং করা হয়েছে। তিনি আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191127