শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী

শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী

শেখ হাসিনা কোনোভাবে ফিরে আসার চেষ্টা করলে তার উপর বিচার সেই বিচার বলবৎ হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আজকে শেখ হাসিনার দণ্ড হয়েছে, সেই দন্ড অনুযায়ী সে যদি কোনোভাবে ফিরে আসার চেষ্টা করে, তাহলে তার উপর যে বিচার সেই বিচার বলবৎ হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও আজও তারা থেমে নেই। গোপনে নানা কায়দায় পার্শ্ববর্তী দেশ থেকে তারা ইন্ধন পেয়ে নানা ধরনের অরজতা করছে। নানা ধরনের গোপন নাশকতায় শুরু করেছে। কোথাও বোমাবাজি করছে, কোথাও বিস্ফোরণ করছে, কোথাও গাড়িতে আগুন লাগাচ্ছে, আবার গার্মেন্টস শিল্পে তারা নানা ধরনের আন্দোলন করছে। 

এ সময় রিজভী বলেন, গত পরশুদিন ঢাকা চট্টগ্রাম রেলওয়ে রেললাইন খুলে দেয়। এক বিরাট নাশকতার সৃষ্টি হতে পারতো। কিন্তু দ্রুত জিনিসটা জেনে যায় রেলওয়ে কর্তৃপক্ষ এবং তার সাথে সাথে এটার বিরুদ্ধে ব্যবস্থা হয় এবং সেখানে অনেক জীবন বাঁচে। এইভাবে সড়কে, মহাসড়কে, রেলে স্টিমবারে এই পতিত শেখ হাসিনার যে ফ্যাসিস্টরা তারা দেশের ভেতরে, দেশের বাইরে থেকে এই অরাজকতা তৈরি করছে। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গার্মেন্টস শিল্পে আজ তারা অরাজকতা করছে। তারা শ্রমিকদেরকে গার্মেন্টসে আসতে দিচ্ছে না। এতবিধ সমস্যা অত্যন্ত নিপুণভাবে সামলাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই চিহ্নিত দুষ্কৃতিকারীরা দেশকে, দেশের অর্থনীতিকে জলাঞ্জলি দিয়েও নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ তারা হাসিল করতে চায়। কিন্তু তাদের এই আশা সফল হবে না। প্রত্যেকটি চক্রান্ত ধরা পড়ছে। প্রতিদিন তারা একের পর এক গ্রেপ্তার হচ্ছে বোমাসহ, নানাবিধ অস্ত্রসহ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191070