ভোলায় আরও একটি গ্যাস কূপের সন্ধান

ভোলায় আরও একটি গ্যাস কূপের সন্ধান

প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপজেলা ভোলায় ‘ভোলা নর্থ-৩’ নামে নতুন একটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নতুন এই কূপ থেকে দৈনিক ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ নামে নতুন এ কূপে আগুন জ্বালানোর মধ্যদিয়ে গ্যাস ডিএসটি শুরু করা হয়েছে। 

বাপেক্স জানায়, কূপটিতে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে এ কূপ থেকে দৈনিক প্রায় ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাপেক্স আরও জানায়, ভোলা জেলায় বর্তমানে ৩টি গ্যাসক্ষেত্র এবং এ নিয়ে মোট ১০টি গ্যাস কূপ রয়েছে।

ভোলায় বর্তমানে প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে। এছাড়া নতুন আবিষ্কৃত ভোলা নর্থ-৩ এর চূড়ান্ত মজুতের পরিমাণ সম্পর্কে ড্রিল স্টেম টেস্ট (উঝঞ) শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191047