নাটোরের বড়াইগ্রামে ৮ জুয়াড়ি গ্রেফতার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে আমবাগানের ভেতরের একটি ঘর থেকে জুয়া খেলার সময় ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বড়াইগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের গোয়ালফা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কামাল হোসেন, আব্দুল মালেক, সুমন হোসেন, রবিউল করিম, বেলাল হোসেন, ঠান্টু, কামাল হোসেন ও সারোয়ার হোসেন। বড়াইগ্রাম থানা পুলিশ জানায়, অভিযানকালে জুয়ার আসর থেকে ২২ হাজার টাকা এবং জুয়া খেলার তাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191012