বগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ ওরফে রতন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পৌরশহরের বারোদুয়ারী পাড়া হাটখোলার শাজাহান মাজার রোডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রতন পৌরশহরের উত্তর সাহাপাড়ার মৃত আবু সাঈদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের হাটখোলার শাহাজান মাজার রোডে অভিযান চালিয়ে রতনকে আটক করে পুলিশ। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে থাকা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট প্যান্টের পকেট বের করে দেয়, পরে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকরামুল হোসাইন বলেন, মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ রতনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190997