নীলফামারীর ডোমারে তাঁতীলীগ নেতা গ্রেফতার

নীলফামারীর ডোমারে তাঁতীলীগ নেতা গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ডোমার পৌর তাঁতীলীগের সভাপতি ছোটন সরকারকে(৩২) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিনগত রাতে উপজেলার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছোটন সরকার চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মৃত খাদিমুল সরকারের (বালাচান) ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ছোটন সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190978