মোহাম্মদপুরের নিরাপত্তায় নতুন করে ৮০টি হাই রেজল্যুশনের ক্যামেরা বসানো হয়েছে

মোহাম্মদপুরের নিরাপত্তায় নতুন করে ৮০টি হাই রেজল্যুশনের ক্যামেরা বসানো হয়েছে
বর্তমান সরকারের আমলেই রাজধানীর মোহাম্মদপুরসহ ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব এলাকায় পরিণত করা হবে বলে জানিয়েছেন ওই আসনের সংসদ সদস্য (এমপি) এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
 
 
শনিবার (১৪ নভেম্বর) মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
সর্বশেষ খবর
 
প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে ইতিমধ্যে নতুন করে ৮০টি হাই রেজল্যুশনের ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কে সার্বক্ষণিক নজরদারি, প্রবেশপথ ও সীমানা নিরাপত্তা নিশ্চিতকরণ, জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
 
তিনি এ সময় আরও বলেন, চলমান উদ্যোগগুলো ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনার সক্ষমতা আরও বাড়ানো হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190970