শেখ হাসিনার মতো তার বাবা শেখ মুজিবও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন : রিজভী

শেখ হাসিনার মতো তার বাবা শেখ মুজিবও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন : রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতারা কলকাতা ও থাইল্যান্ডে পলাতক থাকলেও দেশের তৃণমূলের টোকাইদের মাধ্যমে ককটেল বোমা হামলা চালাচ্ছে। অথচ আমরা বিরোধী দলে থাকতে শত নিপীড়নেও বুক পেতে রাজপথে আন্দোলন করেছি। বিশৃঙ্খলা করলে বিএনপি নেতাকর্মীরা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিলের আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, শেখ হাসিনার মতো তার বাবা শেখ মুজিবও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তারই রচিত ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা এখন পলাতক, মানবতাবিরোধী অপরাধী। মানুষ হত্যার দায়ে তার যে দণ্ড হয়েছে, আইন অনুযায়ী তার সাজা নিশ্চিত হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190945