আমাদের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্বের যথেষ্ট কারণ রয়েছে : মির্জা আব্বাস

আমাদের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্বের যথেষ্ট কারণ রয়েছে : মির্জা আব্বাস

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, অতীতে চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। অথচ আমাদের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ রয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, অতীতে রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাননি। 

তিনি বলেন, আমরা মনে করি, বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনও দেশের চিকিৎসকদের চেয়ে পিছিয়ে নেই। তবে দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। এ জন্য দেশে আরও চিকিৎসক তৈরি করতে হবে; যাতে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়। তিনি জানান, এ বিষয়ে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190933