ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণে আপস করবে না জামায়াত : ডা. শফিকুর রহমান

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণে আপস করবে না জামায়াত : ডা. শফিকুর রহমান

জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণে আপস করবে না জামায়াত। 

আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না। নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণে আপস করবে না জামায়াত। বারবার অপশক্তির মুখোমুখি হলেও লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, বর্তমান সরকারের মধ্যে অনেক লক্ষণ দেখতে পাচ্ছি। তার মধ্যে পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করতে মাদকে সয়লাব করা হয়েছে, চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে, নেতাকে তেল দেয়া লোকগুলোকে কমিটিতে জায়গা দেয়া হচ্ছে, দলকানা, মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেয়া হচ্ছে। জনগণ বুঝে নিক কার কী চরিত্র। অপরাধ চক্রকে ভেঙে চুরমার করে দিতে হবে।

জামায়াত আমির বলেন, পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন শেখ হাসিনা। কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না, কেনো অন্যায়কে আমরা মাথা তুলে দাঁড়াতেও দেবো না। শফিকুর রহমান বলেন,‘ডিসেম্বর মাসে আমাদের অনেকগুলো কর্মসূচি আছে, কিন্তু এসব কর্মসূচি কাউকে ঠেকানোর জন্য নয়। তিনি এতই ভালো, তাহলে তিনি ছেড়ে পালালেন কেন?। আমরা তো দেশ ছেড়ে যাইনি, যাদের পাপের বোঝা মারাত্মক তারাই দেশে থেকে পালিয়ে যায়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190926